০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৯ আশ্বিন ১৪৩৩

সিমনোড়ীতে ‘সেবা সেতু’, সরকারি পরিষেবা পেতে ভিড়

গলসি: সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গলসি-১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হল ‘সেবা সেতু’ অভিযান। ২ অক্টোবর থেকে সিমনোড়ী গ্রামের কর্মতীর্থ মার্কেটে শুরু হওয়া এই শিবির চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে নাম নথিভুক্ত করতে এলাকার বিভিন্ন গ্রামের মানুষ শিবিরে ভিড় করেন। শিবিরে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (পিএম কিষান), বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পিএম সূর্য ঘর প্রকল্প, জমির পাট্টার আবেদন-সহ ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। শিবিরে এসে এক জায়গা থেকেই একাধিক সরকারি পরিষেবার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন তাঁরা।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিমনোড়ীতে ‘সেবা সেতু’, সরকারি পরিষেবা পেতে ভিড়

আপডেট : ৫ অক্টোবর ২০২৬, সোমবার