সেখ সামসুদ্দিন : ৩ জানুয়ারি মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী,
ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ ইউসুফ, পঞ্চায়েত সমিতির সদস্য পাটোয়ারী মান্ডি, আইটি সেলের শুভেন্দু গুহ, ওয়ার্ড সভাপতি সোনা বিশ্বাস, আশীষ ঘোষ দস্তিদার, শুভাশিস ঘোষ দস্তিদার, সৌমকান্তি সিনহা, সমরেন্দ্রনাথ দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন তিন শতাধিক দু্ঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ভূয়সী প্রশংসার পাশাপাশি গিনেস বুকে নাম তোলার মতো কাজ করছে বলে মন্তব্য করেন এবং পুরসভা গত ভাইস চেয়ারম্যানের জন্য বিশেষ সম্মান দেওয়ার কথা বলেন।
০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মেমারিতে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়।
-
নতুন গতি - আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- 31
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























