৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩
৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩

কৈখালীতে বানরের তাণ্ডবের অবসান, বনদপ্তরের খাঁচায় ‘অতিথি’

হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন লোকালয়ে ঘুরে বেড়ানো দলছুট একটি বানরকে অবশেষে খাঁচাবন্দি করল বনদপ্তর। দক্ষিণ ২৪ পরগনার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈখালী গ্রামে বেশ কিছুদিন ধরে বানরটির আনাগোনায় সমস্যায় পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কখনও বাড়ির উঠোনে, কখনও গাছের ডালে, আবার কখনও লোকালয়ের আশপাশে ঘুরে বেড়াচ্ছিল সেটি।
বানরটির গতিবিধি ঘিরে আতঙ্ক তৈরি হওয়ায় শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। পরে গ্রামবাসীরা দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের বারুইপুর রেঞ্জের পিয়ালী বিট অফিসে খবর দেন। খবর পেয়ে পিয়ালী বিট অফিসের আধিকারিক ও বনকর্মীরা কৈখালী গ্রামে পৌঁছে পরিকল্পিতভাবে খাঁচা পেতে বানরটিকে নিরাপদে আটক করেন।
বানরটি ধরা পড়ায় স্বস্তি ফিরেছে এলাকায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বানরটির শারীরিক পরীক্ষা করা হবে। প্রয়োজনে চিকিৎসার পর সুস্থ হলে উপযুক্ত জঙ্গলে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বনদপ্তরের তৎপরতায় আপাতত স্বস্তিতে কৈখালীর বাসিন্দারা।
সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কৈখালীতে বানরের তাণ্ডবের অবসান, বনদপ্তরের খাঁচায় ‘অতিথি’

আপডেট : ৩১ অগাস্ট ২০২৬, সোমবার