পার্থ ঝা,মানিকচক: এলাকার সকল মানুষের মধ্যে ভালোবাসা,ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে মালদার মানিকচকের মথুরাপুরের সকল সাধারণ মানুষ এবং কচিকাঁচাদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করলেন সিপিআইএম তথা সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা।
শুক্রবার, সকাল নাগাদ রাখি বন্ধন উৎসব পালনের রঙিন ছবি নজরে এল মানিকচকের মথুরাপুর অঞ্চলে।এদিন সকলে একে-অপরের হাতে বাকি পরান।সেই সঙ্গে পথ চলতি সাধারণ মানুষ জনের রাখি বেঁধে বন্ধনের প্রীতি,শুভেচ্ছা জ্ঞাপন করেন।আর এর মাধ্যমে ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধনের বার্তা তুলে ধরেন সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা।
নতুন গতি 


























