০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩

পূর্ব বর্ধমানের যুব মৈত্রী ক্লাবের উদ্যোগে সীমান্তের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শীতবস্ত্র বিতরণ

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

পূর্ব-বর্ধমানের মঙ্গলকোট ব্লকের মাজিগ্রাম যুব মৈত্রী ক্লাবের উদ্যোগে সীমান্তের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হল মাজিগ্ৰাম বাসস্ট্যান্ডে। এবার ২য় বৎসরে পদার্পণ করলো এই অনুষ্ঠান। শনিবার বৈকাল চারটে থেকে এই অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে মাজিগ্রামের বিভিন্ন পাড়া থেকে দুঃস্থ মানুষজন আসেন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ।প্রায় ১৫০ জন মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন সেনা কর্মী হিরণময় ঘোষ, ভারতীয় কর্মরত সেনাকর্মী দেবরাজ চৌধুরী, ভারতীয় কর্মরত সেনাকর্মী কুন্তল দত্ত, ক্লাব সেক্রেটারি তনময় অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিগণ। এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্ৰামবাসীরা।

উত্তরের সিঁড়ির মীর মদন গৌরব সম্মাননা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পূর্ব বর্ধমানের যুব মৈত্রী ক্লাবের উদ্যোগে সীমান্তের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২৬ জানুয়ারী ২০১৯, শনিবার