মালদা: জালনোট-সহ ৪ জন পাচারকারীকে আটক করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ১ লক্ষা ৪৫ হাজার ভারতীয় টাকার জলনোট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াচক-৩ ব্লকের সবদলপুর এলাকা থেকে গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে ২০২টি ৫০০ টাকার নোট ও ২২টি ২ হাজার টাকার নোট উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রেখেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। জননোট পাচারের কাজে আরও কারা জড়িত রয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে।
১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























