নতুন গতি প্রতিবেদন, আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাড়ির খাট সরিয়ে লক্ষাধিক টাকা ও বালতি বালতি গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের ৯ নং ওয়ার্ডের সূর্যনগর এলাকায়।
মোট ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬০ টাকা প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভাই-বোন মিলে রমরমাভাবে এই বেআইনি কারবার চালাচ্ছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিতেই চম্পট দেয় দুজনে।
খবর জানাজানি হতেই স্তম্ভিত প্রতিবেশীরা। স্থানীয়দের বক্তব্য, “আমরা ভাবতাম খুব কষ্ট করে দিন চলে ভাই-বোনের। কিন্তু একচালা টিনের ঘরে যে এই কাণ্ড করত, তা বুঝতেই পারিনি।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই কারবারের সঙ্গে অন্য কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
নতুন গতি 




















