১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩

ভুতনিতে বানবাসি মানুষদের চিকিৎসা পরিসেবা দিতে নৌকায় স্বাস্থ্য দপ্তর

পার্থ ঝা,নতুন গতি,মানিকচক: মালদার মানিকচকের ভূতনীর ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য পরিষেবা প্রদানের কাজ সর্বক্ষণ তদারকি করে করে চলেছেন জেলার অতিরিক্ত মুখ্যস্বাস্থ্য আধিকারিক হেমনারায়ণ ঝা। তবে শুধু তদাকরি করা নয়। তিনি নৌকা নিয়ে ভূতনীর বিভিন্ন বানভাসী এলাকায় ঘুরে ঘুরে দুর্গত অসুস্থ মানুষজনের কাছে পৌঁছে দিচ্ছেন চিকিৎসা পরিষেবা। নিজেও ঘুরে ঘুরে রোগী দেখছেন। দুর্গতদের কাছে গিয়ে তাদের চিকিৎসা পরিষেবা প্রদান করছেন।
উল্লেখ্য, এবারের ভূতনীর ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দক্ষিণ চন্ডীপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জলমগ্ন হয়ে পড়ায় তা স্থানান্তরিত করে উত্তর চন্ডীপুর চন্ডী গ্রাম পঞ্চায়েতে আনা হয়েছে। কিন্তু সেখানেও তৈরি হয়েছে জলমগ্ন পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যকর্মীরা নিয়মিত চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছেন। যা তদাকরি করছেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাক্তার হেমনারায়ণ ঝা।
 এবিষয়ে হেমনারায়ন ঝা জানান,বন্যায় ভূতনিবাসী প্রচন্ড সুমস্যায় রয়েছেন। এই সমস্যার মধ্যে তিনি অসুস্থ মানুষজনের পাশে দাঁড়াচ্ছেন। নৌকা করে ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। বন্যায় কোন মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই এলাকায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভুতনিতে বানবাসি মানুষদের চিকিৎসা পরিসেবা দিতে নৌকায় স্বাস্থ্য দপ্তর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার