০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২২ ভাদ্র ১৪৩৩

আগ্নেয়াস্ত্র সহ মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় গ্রেফতার দুই তৃণমূল কর্মী

নিজস্ব প্রতিবেদক:-আগ্নেয়াস্ত্র সহ মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় গ্রেফতার  দুই তৃণমূল কর্মী। ধৃত দুই যুবকের নাম রুহুল আমিন, রহমত আলী। এদের দুজনের কাছ থেকে একটি নাইন এমএম বন্দুক এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ওই দুই তৃণমূল কর্মীর বাড়ি যথাক্রমে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিওর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এবং পশ্চিম বেলশুর এলাকায়।পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিওর গ্রাম পঞ্চায়েতের কাটামুনি এলাকা থেকে ওই দুই তৃণমূল কর্মীকে অস্ত্র সহ গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুড়ে। প্রসঙ্গত কিছুদিন আগেই ওই এলাকায় পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটে। আহত হয় দুই ব্যক্তি।

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগ্নেয়াস্ত্র সহ মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় গ্রেফতার দুই তৃণমূল কর্মী

আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার