পার্থ ঝা, মালদা: বাঁধ ভেঙে হু হু করে গঙ্গার জল ঢুকছে ভূতনীতে। সেই জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ফলে ক্রমশ অবনতি হচ্ছে ভূতনীর বন্যা পরিস্থিতি। চরম দুর্ভোগে পড়েছেন বানভাসি মানুষজন।
এই পরিস্থিতিতে শনিবার ভূতনীর বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, অজয় গাঙ্গুলি, নীলাঞ্জন দাস-সহ অন্যান্যরা। তাঁরা ভূতনীর বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বানভাসি মানুষের সঙ্গে কথা বলে তাঁদের দুর্দশার খোঁজ নেন।
দুর্গত মানুষদের নিরাপদে ত্রাণশিবিরে নিয়ে যাওয়ার পাশাপাশি তাঁদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন সেচ প্রতিমন্ত্রী। এদিকে নতুন করে জল ঢোকায় আতঙ্ক আরও বেড়েছে ভূতনীবাসীর মধ্যে।
নতুন গতি 























