০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩
০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩

তিলোত্তমার ভিসেরা স্যাম্পল নষ্ট করেছেন তিন আধিকারিক, অভিযোগ তিলোত্তমার বাবার

নিউজ ডেস্ক: আরজি কর কান্ড নিয়ে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। নানা দিক থেকে নানা রকম নতুন তথ্য উঠে আসছে। ঠিক সেই সময় তিলোত্তমার বাবা একটা গভীর কথা বললেন। তিলোত্তমার বাবার দাবি, রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক তিলোত্তমার ভিসেরা স্যাম্পল নষ্ট করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্দেশে ভিসেরা নমুনা নষ্ট করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। দিন কয়েক আগে তিলোত্তমার পরিবারের কাছে এই চিঠি আসে। সেখানে তিলোত্তমার বাবাকে অ্যাড্রেস করা ছিল। চিঠি পাঠান প্রাক্তন ফরেন্সিক আধিকারিক। চিঠিতে বলা হয়, তিলোত্তমার ভিসেরা নেওয়ার যে স্যাম্পেল নেওয়া হয়েছিল, তা বদলে ফেলা হয়েছে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলীর স্যাম্পেল নেওয়া হয়েছিল, এটা দেখার জন্য, যে তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া করা হয়েছিল কিনা, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কিনা।

কিন্তু অভিযোগ, রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিক সেই স্যাম্পেল বদলে ফেলেছিলেন। রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে যখন স্যাম্পেল গিয়েছে, সেটাও বদলে ফেলা হয়েছে। সেই চিঠি এবার শিয়ালদহ আদালতে বিচারকের কাছে জমা করতে চলেছে তিলোত্তমার পরিবার। অভিযোগের সত্যতা যাচাই করতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিক আদালত, সেই মর্মে আজই আর্জি জানানো হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে তৃণমূল জমানায় খুন হওয়া বিজেপি, সিপিএম কর্মীদের ভিসেরা নষ্ট করেছে ওই তিন কর্মী।

কোন কারণে কমিশন ঋতব্রতদের সঙ্গে আলোচনায় বসলেন? প্রশ্ন তুলেছেন সৌগত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তিলোত্তমার ভিসেরা স্যাম্পল নষ্ট করেছেন তিন আধিকারিক, অভিযোগ তিলোত্তমার বাবার

আপডেট : ৩ জুলাই ২০২৬, শুক্রবার