০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৩ ভাদ্র ১৪৩৩

এবার বালির গাড়ি যাতায়াতের উপর সময়মাফিক নিষেধাজ্ঞা জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:- যানজট ও দুর্ঘটনা রুখতে এবার বালির গাড়ি যাতায়াতের উপর সময়মাফিক নিষেধাজ্ঞা জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন (East Bardhaman News)। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কোনো বালি বোঝাই গাড়ি উঠতে পারবে না বর্ধমান – আরামবাগ ও বর্ধমান – বাঁকুড়া সড়কে। সপ্তাহের সাত দিন বহাল থাকবে এই নিষেধাজ্ঞা, জানিয়ে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।গত ১০ মার্চ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে বর্ধমান – আরামবাগ ও বর্ধমান – বাঁকুড়া, এই দুই রাজ্য সড়কে নিত্য যানজট ও দুর্ঘটনা আটকাতে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল (East Bardhaman News)। এরপর দামোরের নদের বিভিন্ন বালি ঘাট থেকে বালি বোঝাই লরি, ডাম্পার, ট্রাক যাতায়াত যাতে না করতে পারে তার জন্যই এই আবেদন জানানো হয় ।এরইমধ্যে জেলা পুলিশের আবেদনের ভিত্তিতে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন, বর্ধমান – আরামবাগ সাত নং রাজ্য সড়ক ও বর্ধমান – বাঁকুড়া আট নং রাজ্য সড়কে যানজট নিয়ন্ত্রণ করতে এবং দুর্ঘটনা রোধে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা ও বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই দুই রাস্তায় কোনো বালির গাড়ি উঠতে পারবে না ।উল্লেখ্য, সম্প্রতি রায়না, খন্ডঘোষ ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং জেলা পুলিশের উদ্যোগে বর্ধমানের তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তায় যানজট নিয়ন্ত্রণ করতে পরিদর্শন করেন আধিকারিকরা। আর এরপর বাঁকুড়া মোড়ের বাস স্টপেজ সরিয়ে কিছুটা দূরে বাস দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পলেমপুর সবজি বাজারও সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনাও নেওয়া হয়। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ দামোদর এলাকার বহু মানুষ।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার বালির গাড়ি যাতায়াতের উপর সময়মাফিক নিষেধাজ্ঞা জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

আপডেট : ২২ মার্চ ২০২২, মঙ্গলবার