১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩

সন্ধ্যা পর্যন্ত পড়েনি মালা,সন্ধ্যায় স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন শিক্ষক…….

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা বটতলার চকে রয়েছে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মুর্তি। রবিবার ছিল স্বামীজীর প্রয়াণ দিবস। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কেউই এই মুর্তিতে মাল্যদান বা পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেননি। সন্ধ্যার সময় তাঁর মামাতো ভাই সুদীপ বালার সাথে বটতলা চক দিয়ে যাওয়ার পথে বিষয়টি নজরে পড়ে মেদিনীপুর শহরের বাসিন্দা তথা মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার‌।সমাজকর্মী সুদীপবাবু তৎক্ষণাৎ বাজার থেকে ফুল এনে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই এলাকায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সন্ধ্যা পর্যন্ত পড়েনি মালা,সন্ধ্যায় স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন শিক্ষক…….

আপডেট : ৫ জুলাই ২০২১, সোমবার