১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার মেক্সিকোতে পর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প তুলে ধরা হয়েছে। পারফর্ম করলেন শাকিরা ও নাইজেরিয়ার তারকা বার্না বয়, যেখানে অফিসিয়াল গান হিসেবে ছিল ‘ডাই ডাই (লেটস গো)।

মেক্সিকোর নিজস্ব সংস্কৃতির ছোঁয়া দিতে মঞ্চে ছিলেন দেশটির বিখ্যাত রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লোস অ্যাঞ্জেলস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ভেনিজুয়েলার ড্যানি ওশেন ও কলম্বিয়ান তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পারফরম্যান্স দিয়ে গ্যালারিতে উন্মাদনা ছড়ান। সবশেষে সালমা হায়েকের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এরপর কানাডা ও যুক্তরাষ্ট্রেও আলাদা দুটি উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠানটি হবে ১২ জুন অর্থাৎ আজ। কানাডায় পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

৪৮ দলের এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে নির্ধারিত সময়ের আগেই থেকে স্টেডিয়ামের সামনে ভিড় জমান হাজার হাজার ফুটবল ভক্ত। নিজের প্রিয় দলের জার্সি পরে এবং দেশে ঐতিহ্যবাহী পোশাক পরে স্টেডিয়ামে প্রকাশ করতে দেখা গেছে। সকল নিয়ম মেনে কঠোর নিরাপত্তায় স্টেডিয়ামে প্রবেশ করেছেন টিকিট ধারীরা।

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

আপডেট : ১৩ জুন ২০২৬, শনিবার