১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩

হুল স্মরণ দিবসে মূর্তি বসলো আউশগ্রামের মালিয়াড়াতে

মহিউদ্দীন আহমেদ, আউসগ্রাম: সিধু কানহু চাঁদ ও ভৈরবকে স্মরণ করলো আউশগ্রাম। বিধায়কের হাত ধরে বসলো মূর্তিও। হুল দিবস উৎযাপন হল আউশগ্রাম বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে। বুধবারের এই হুল দিবসের দিনে বড় অনুষ্ঠানটি হয় রামনগর গ্রাম পঞ্চায়েতের মালিয়াড়াতে। মালিয়াড়ার আদিবাসী পাড়ার হুল মাঠে বীর শহীদদিবসের স্মরণ অনুষ্ঠানটি।

রামনগর গ্রাম পঞ্চায়েতের সহযোগীতায় এদিন সকালে হুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, ব্লক তৃণমূলের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন, আউশগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী, সহ অনান্য বিশিষ্ট জনেরা। হুল দিবসের এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোড়া পুলিশ স্টেশনের ওসি রণজিৎ মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রামনগর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি আসগর সেখ।

মালিয়াড়ার হুল মাঠে এদিন সিধু কানহুর একটি মূর্তির উদ্বোধন করেন বিধায়ক অভেদানন্দ থান্দার।

অমরারগড়ে আউশগ্রাম দুই ব্লক অফিসের সামনে সিধু কানহুর আরও একটি প্রস্তর মূর্তির উদ্বোধন করেন বিধায়ক অভেদানন্দ থান্দার। এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ ঘোষ, জেলা পরিষদ সদস্যা কাকলি রাজা, বিশিষ্ট সমাজ কর্মী সেখ আব্দুল লালন, আসগর সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলীসহ ব্লকের সমষ্টি উন্নয়ণ আধিকারিক গোপাল বন্দ্যোপাধ্যায়।

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হুল স্মরণ দিবসে মূর্তি বসলো আউশগ্রামের মালিয়াড়াতে

আপডেট : ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার