০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৯ আশ্বিন ১৪৩৩

চা-বাগানে ৬ হাতির দাপট, তৎপর বনদপ্তর, ধুমচি জঙ্গলে সরানো হল হাতির দল

মাদারিহাট: শনিবার সকালে মাদারিহাটের মুজনাই চা-বাগানের বাঙাবাড়ি ডিভিশনের ২৮ নম্বর সেকশনে হঠাৎ দেখা মিলল ছয়টি হাতির একটি দলের। চা-বাগানের মধ্যে হাতির দল ঢুকে পড়ার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। মাদারিহাট রেঞ্জের ধুমচি বিটের বনকর্মীরা তৎপরতার সঙ্গে হাতির দলটির গতিবিধির উপর নজর রাখেন। এরপর সতর্কতার সঙ্গে হাতিগুলিকে চা-বাগান এলাকা থেকে সরিয়ে ধুমচি জঙ্গলের দিকে পাঠানো হয়। বনদপ্তরের দ্রুত পদক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। হাতির দলটি জঙ্গলে চলে যাওয়ার পরও তাদের গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা। পাশাপাশি, মুজনাই চা-বাগান ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বনদপ্তর। হাতির গতিবিধি নজরে এলে অযথা কাছে না যাওয়া এবং বনদপ্তরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চা-বাগানে ৬ হাতির দাপট, তৎপর বনদপ্তর, ধুমচি জঙ্গলে সরানো হল হাতির দল

আপডেট : ৫ অক্টোবর ২০২৬, সোমবার