১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩

বীরভূমের খয়রাশোলে খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল সাত জন শ্রমিকের, আহত আরো তিন জন

খান আরশাদ, বীরভূম:

খয়রাশোলে খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল সাত জন শ্রমিকের, আহত হল আরো তিন জন।
বীরভূমের খয়রাশোলের খোলা মুখ কয়লাখনিতে সোমবার সকাল দশটা নাগাদ হঠাৎই প্রচন্ড বিস্ফোরণ ঘটে।
জানা গিয়েছে খয়রাশোলের লোকপুর অঞ্চলের ভাদুলিয়া গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডে কয়লা ভাঙতে গিয়ে শ্রমিকদের ভয়াবহ মৃত্যু হয়।
জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিনও কয়লা ভাঙ্গার জন্য জিলেটিন স্টিক বিস্ফোরক ভর্তি গাড়ি কয়লা খনিতে পৌঁছায় এবং সে সময়ই অসাবধানতাবশত: বিস্ফোরণ হয় এবং ঘটনাস্থলেই সাত জন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় মারাত্মকভাবে আহত হয় আরো কয়েকজন শ্রমিক।
তড়িঘড়ি তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশের আধিকারিকরা সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়।
নিহতদের নাম অমিত সিং, জয়দেব মুর্মু, রবিলাল মুর্মু, জুডু মারান্ডি, মঙ্গল মারান্ডি, সোমলাল হেমরম ও পলাশ হেমরম।
ঘটনায় যেসব শ্রমিক মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করেছে নবান্ন।
সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানান এটি একটি খুব দুঃখজনক ঘটনা। যেসব শ্রমিকরা মারা গেছেন তাদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরো ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এছাড়া পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমের খয়রাশোলে খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল সাত জন শ্রমিকের, আহত আরো তিন জন

আপডেট : ৭ অক্টোবর ২০২৪, সোমবার