১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

ভোট-পরবর্তী হিংসা মামলায় ধৃত তৃণমূল নেতাকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ

  • নতুন গতি
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 14
কাজী আমীরুল, বীরভূম: বীরভূমে এই প্রথম ভোট-পরবর্তী হিংসা মামলায় ধৃত এক তৃণমূল নেতাকে রাতের অন্ধকারে নানুরের রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেল পুলিশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার মামলায় তদন্তের স্বার্থে এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ হেফাজতে থাকা চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মীর হাফিজ আলিকে নিয়ে যাওয়া হয় মামলার অভিযোগকারী আকাশ হাজরার বাড়িতে। সেখানে তদন্তের প্রয়োজনে বেশ কিছুক্ষণ তাঁকে নিয়ে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শন করা হয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের দাবি, মামলার তদন্তের অগ্রগতি এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য যাচাই করতেই মীর হাফিজ আলিকে অভিযোগকারীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতের অন্ধকারে পুলিশের এই পদক্ষেপ ঘিরে নানুর এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভোট-পরবর্তী হিংসা মামলায় ধৃত তৃণমূল নেতাকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার