১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

২টি দেশি আগ্নেয়াস্ত্র এবং ৫২ রাউন্ড গুলি সহ দুই যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ

  • নতুন গতি
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • 41

নিজস্ব সংবাদদাতা : ২টি দেশি আগ্নেয়াস্ত্র এবং ৫২ রাউন্ড গুলি সহ দুই যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ।মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানা পুলিশ সাহেবনগর বাজারে এলাকাতে অভিযান চালায়। সেই সময় এলাকাতে দুই যুবককে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করতে দেখতে পেয়ে পুলিশ তাদের আটক করে সাথে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং গুলি।

পুলিশ সূত্রে জানা গেছে -ধৃত যুবকদের নাম গিয়াস শেখ( ২১) এবং রিপন শেখ (২৩)। দু’জনেরই বাড়ি সাগরপাড়া থানার ডোমপাড়া এলাকাতে।

পুলিশ সূত্রে জানা গেছে -ধৃত দুই যুবকের কাছ থেকে দুটি দেশি পিস্তল এবং দু’রাউন্ড গুলির সাথে ৭.৬৫ এমএম পিস্তলের ৫০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

জেলা পুলিশের এক শীর্ষ কর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত দুই যুবক কেরালাতে পরিযায়ী শ্রমিকের কাজ করত। তবে বাড়িতে ফিরে এলে এলাকাতে বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।’

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত যুবকরা অন্য রাজ্য থেকে গুলি কিনে এনেছিল। তাদের উদ্দেশ্য ছিল গুলি এবং পিস্তল এলাকাতে কোনও দুষ্কৃতী দলকে বিক্রি করা।

বিপুল পরিমান গুলি এবং আগ্নেয়াস্ত্র দুটি ধৃত যুবকরা কোথা থেকে পেয়েছে এবং কাদেরকে এগুলো বিক্রি করার কথা ছিল তা জানার জন্য ৫ দিনের পুলিশ হেফাজত চেয়ে তাদের কোর্টে পেশ করা হয়েছে।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

২টি দেশি আগ্নেয়াস্ত্র এবং ৫২ রাউন্ড গুলি সহ দুই যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার