শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবা ও দেশবাসীর প্রতি তাঁর অবদানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে শুরু হল ‘সেবা জ্যোতি যাত্রা’। বুধবার বাঘাযতীন পার্ক থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পাশাপাশি রবীন্দ্র মঞ্চে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করবে এই যাত্রা। এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কাজ, মানুষের সেবা এবং দেশের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ। এছাড়াও বিজেপির বিভিন্ন স্তরের নেতা-নেত্রী ও কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল। দলীয় পতাকা ও স্লোগানে বাঘাযতীন পার্ক চত্বর মুখর হয়ে ওঠে। বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকার কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমার মধ্য দিয়ে ‘সেবা জ্যোতি যাত্রা’ সেই বার্তাই ছড়িয়ে দেবে।
০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
মোদির ২৫ বছরের জনসেবার বার্তা, শিলিগুড়িতে বিজেপির ‘সেবা জ্যোতি যাত্রা’
-
নতুন গতি - আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
- 17
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















