১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩

খানাকুলে চুরি’র ঘটনায় চাঞ্চল্য এলাকায়

সেখ আব্দুল আজিম, খানাকুল, হুগলী : ভ্যানগাড়ি করে এসেছে কিছু ব্যক্তি। যারা ফেলে দেওয়া জলের বোতল , কাগজ এখানে ওখানে কুড়ায়, বাড়ির পেছনে, আনাচে কানাচে , চতুর্দিকে ঘোরাঘুরি করেছে এলাকায়। তারই ফাঁকে একটি মোবাইল, ১০ কেজি পোড়েন, পিতলের জগ, পিতলের গ্লাস সেকেন্ডের মধ্যে সফায় বাড়ি থেকে।

এর পর বাড়ির মালিকের সন্দেহ হয়, জিনিস গুলো গেলো কোথায়? অন্য ফোন থেকে রিং করে চুরি যাওয়া মোবাইল ফোনে, ব্যাস অমনি হাতে নাতে ধরা সব জিনিস পত্র নিয়ে গ্রাম বাসীদের হাতে। উত্তেজিত হয়ে এলাকার মানুষ চোরকে উত্তম মধ্যম দেয়। এবং ক্লাবে আটকে রাখে, ঘটনাটি ঘটে খানাকুল থানার সাবলসিংহপুর মান্না পাড়া আমরা সবাই ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা, উত্তেজিত গ্রাম বাসীর হাত থেকে উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে আসে পুলিশকর্মীরা । যে ব্যক্তির নাম উঠে আসছে তিনি হলেন শেখ জসীমউদ্দীন, বাড়ি পাণ্ডুয়া থানা এলাকায়, একটা গ্রূপে অনেকজন মিলে বেরিয়েছে বলে খানাকুল থেকে দাবি শেখ জসীমউদ্দীনের। ঘটনা বিষয়ে তদন্ত করছে হুগলী গ্রামীণ পুলিশের অন্তর্ভুক্ত খানাকুল থানার পুলিশ প্রশাসন।

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খানাকুলে চুরি’র ঘটনায় চাঞ্চল্য এলাকায়

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, শনিবার