তৌহিদ রহমান : দিন দিন রক্তের সংকট দেখা দেয় তা নিরসনের জন্য এগিয়ে এলেন খানাকুল ব্লক তৃণমূল কংগ্রেস। ঘোষপুর রামপ্রসাদে পার্টি অফিসের সামনে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুন্সি নজিবুল করিম, ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী, যুব সভাপতি দিনেশ রানা, কর্মাধ্যক্ষ আলি হোসেন, প্রবীন নেতা যতীন দিগের, তৃণমূল নেতা ইয়াসিন খান, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ। নজিবুল করিম বলেন রক্তদান মানে জীবন দান এই করোনা মহামারী সময়ে ব্লক তৃণমূল কংগ্রেস র উদ্যোগে রক্তদান শিবির করার জন্য সকলেই সাধুবাদ জানান। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এছাড়া ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকলকেই সাধুবাদ জানান।
১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























