রবিউল ইসলাম ও সামিম হোসেন,সাগরদিঘি : মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুরের রাস্তা বেহাল। ইতিমধ্যেই সেই বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। সংস্কার ও নির্মাণের বিষয়ে বিভিন্ন দাবি- দাওয়া নিয়ে সাগরদিঘি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সুরজিৎ চ্যাটার্জির হাতে ডেপুটেশন জমা দেওয়া হয় মঙ্গলবার। দাবিদার প্রত্যয়িত পত্রটি বিডিও মহাশয়কে তুলে দেন কাবিলপুরের গ্রামবাসীর পক্ষ থেকে সাহিন হোসেন। ডেপুটেশনে তাদের দাবি, বালিয়া মোড় থেকে টিকটিকি পাড়া ভায়া কাবিলপুর প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তাটি যাতে পি ডাব্লিউ ডি (P.W.D.) অন্তর্ভুক্তি করণ করে পুনঃনির্মাণ করা হয়। কাবিলপুরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি পুনঃনির্মাণ ও P.W.D এর আওতাভুক্ত করার দাবি জানান সাহিন হোসেন সহ অন্যান্যরা। সরকারের প্রতি আস্থাশীল আছে বলে তাঁরা সকলেই জানিয়েছেন।
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
কাবিলপুরের বেহাল রাস্তা নিয়ে সাগরদিঘি বিডিও অফিসে ডেপুটেশন জমা
-
নতুন গতি - আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার
- 30
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























