নিজস্ব সংবাদদাতা: ফিফার সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপে প্রাইজমানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার। রানার্সআপ পাবে ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান ২৭ মিলিয়ন ডলার।
এর বাইরে-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে, রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়া ৮ দল পাবে ১৫ মিলিয়ন ডলার করে, ১৭ থেকে ৩২তম স্থান পাবে ১১ মিলিয়ন ডলার করে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া ১৬ দল পাবে ৯ মিলিয়ন ডলার করে।
কাতার বিশ্বকাপের তুলনায় এবার চ্যাম্পিয়ন প্রাইজমানি ৮ মিলিয়ন ডলার বেড়েছে।
অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী, এই বিশ্বকাপ থেকে বিশ্ব অর্থনীতিতে প্রায় ৮০ বিলিয়ন ডলারের উৎপাদন প্রভাব তৈরি হতে পারে। ফিফা চার বছরের এই চক্রে প্রায় ১৩ বিলিয়ন ডলার আয় করবে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বিশ্বকাপের তুলনায় অনেক বেশি।
নতুন গতি 


















