১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩

গলসিতে এসসি ওবিসি সেলের উদ্দ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

আজিজুর রহমান, গলসি : এসসি ওবিসি সেলের উদ্দ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল গলসি ২ নং ব্লকের  আসকরন গ্রামে। যেখানে পঞ্চাশ জন তৃণমূলের কর্মী সমর্থক স্বেচ্ছায় রক্ত দান করেন। ওই রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। এদিকে রক্ত দানকে ঘিরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় তৃণমূল নেতা সাবিরউদ্দিন আহম্মেদ। যেখানে আদিবাসী নৃত্যের সাথে সাথে গ্রামের ছেলে মেয়েরা নিত্য প্রদর্শনী করে। পাশাপাশি এলাকার এক বাউল শিল্পীকে দিয়ে অনুষ্ঠানে আগত মানুষদের বিনোদনের ব্যবস্থা করা হয়। প্রদীপ পোজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন গলসি বিধায়ক নেপাল ঘোরুই। এদিনের অনুষ্ঠানে বিজয়ী বিধায়ক হিসাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি মহঃ জাকির হোসেন, গলসি বিধায়ক নেপাল ঘোরুই, গলসি ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী, বনভূমির কর্মাধক্ষ্য সাবির উদ্দিন আহম্মদ, তৃণমূল নেতা শৈলেন হালদার, সেখ রহমত আলি, সেখ মহরম, শান্ত শা, পারভেজ আহম্মেদ  সহ বহু তৃণমূল নেতৃত্ব। এদিন সকল রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি আগত সকল মানুষের জন্য মধান্য ভোজের ব্যবস্থা করা হয়।

ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই এলাকায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে এসসি ওবিসি সেলের উদ্দ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার