৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

গলসির পুরসায় ফুটবলের ফাইনালে জয়ী জৌগ্রাম

  • নতুন গতি
  • আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • 30

আজিজুর রহমান,গলসি : বুধবার গলসির পুরসায় ফুটবল খেলার ফাইনালে জয়ী হল জৌগ্রাম কোচিং সেন্টার। এদিন তারা পান্ডুয়া ফুটবল একাদশ কে টসে পরাজিত করে ফাইনালে জয়ী হয়। খেলা শুরুর ১৪ মিনিটে পান্ডুয়ার খেলোয়াড় উত্তম হাসদা একটি গোল করেন। ৩৯ মিনিটে সেই গোল পরিশোধ করেন জৌগ্রাম এর খেলোয়াড় সিদ্ধার্থ রায়। ফলে খেলা অমিমাংশিত থেকে যায়।  খেলা নিস্পত্তিতে প্লেলান্টি শুট আউটের সাহায্য নেওয়া হয়। তাতে উভয় দল নয়টি করে গোল করে। অবশেষে টসের মাধ্যেমে খেলার ফলাফল নির্ধারন করা হয়। টসে জৌগ্রাম কোচিং জয়ী হন। এদিনের ম্যাচের সেরা খেলোয়াড় হন জৌগ্রামের উজ্বল হাওলাদার। টুর্নামেন্টের সেরা হন পান্ডুয়ার সমীর হাসদা। জানা গেছে, পুুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় ওই খেলায় এদিন মাঠে  উপস্থিতি ছিলেন, জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি, বিশিষ্ট সমাজসেবী কাজল সেখ, গলসি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সুবীর বিশ্বাস। টলিউডের নবাগত অভিনেতা সঞ্জু সেখ ও পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক সেখ ফিরোজ আহম্মদ, পুবের কলম পত্রিকার জেলা সাংবাদিক সফিকুল ইসলাম সহ পুরসা অগ্রগামী যুব সংঘের সদস্যরা।

নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসির পুরসায় ফুটবলের ফাইনালে জয়ী জৌগ্রাম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার