কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের ১০০ দিন পূর্তির সময়েই পড়েছে রাখি পূর্ণিমা। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালন করছে বঙ্গ বিজেপি। কর্মসূচির অংশ হিসেবে রাসবিহারী বিধানসভার অন্তর্গত গড়িয়াহাট মোড়ে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মহিলা মোর্চার সদস্যরা স্বপন দাশগুপ্তের হাতে রাখি পরিয়ে দেন। অন্যদিকে, অগ্নিমিত্রা পাল গড়িয়াহাট মোড় দিয়ে যাওয়া পথচারী, গাড়িচালক এবং ফুটপাথবাসীদের হাতে রাখি পরান। রাস্তায় কর্তব্যরত পুলিশ অফিসার ও কনস্টেবলদের হাতেও রাখি পরিয়ে দেন তিনি।
ফুটপাথবাসী শিশুদের রাখি পরানোর পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় বর্ণপরিচয় ও পড়াশোনার সামগ্রী। শিশুদের মিষ্টিমুখ করানো হয় লাড্ডু দিয়ে।
সম্প্রতি ফুটপাথে এক মহিলাকে দুধ গরম করতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেই ঘটনার পর এবার ফুটপাথবাসী শিশুদের পড়াশোনার সামগ্রী দেওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নতুন গতি 