২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩৩

কলকাতা পুলিশের রাখি বন্ধন উৎসব 

মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার সকালে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে মহাসমারোহে পালিত হলো ‘রাখি বন্ধন উৎসব’। এই উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সিপি অজয় কুমার নন্দ সহ পদস্থ পুলিশ কর্তারা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের পরিবার সহ কলকাতার বিভিন্ন স্কুল পড়ুয়াদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান সূচনা লগ্নে কলকাতা পুলিশের নিজস্ব অর্কেস্ট্রা গ্রুপের তরফে সর্বপ্রথম ‘বন্দেমাতরম’ তারপর ‘বাংলার মাটি বাংলার জল’ ‘জনগণমন’ সঙ্গীত পরিবেশন করা হয়। কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ তাঁর স্বাগত ভাষণে রাখি উৎসবে পুলিশের রক্ষাকারী ভূমিকা তুলে ধরেন। সেইসাথে মহানগরবাসীর আপদে-বিপদে পাশে থাকার বার্তা দেওয়া হয়। এক সমাজসেবামূলক শিক্ষা সংস্থার তরফে মঞ্চে উপবিষ্ট অতিথিদের রাখি পড়ানো হয়।সেইসাথে মিষ্টিমুখ করানো হয়।সর্বশেষে দুর্গা স্কোয়াড পরিচালিত রাখি বন্ধন উৎসবের প্রচারমূলক বিশেষ ট্যাবলোর সূচনা করা হয়।
সর্বাধিক পাঠিত

কাহার সম্প্রদায়ের বেহেরাদের কাঁধে চড়ে বিসর্জনের পথে যায় স্বামী ব্রহ্মানন্দের ঘোষ বাড়ির দেবী

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা পুলিশের রাখি বন্ধন উৎসব 

আপডেট : ২৯ অগাস্ট ২০২৬, শনিবার