২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩

বাতিল ভোটারদের পাশে সিপিএম, কুমারগঞ্জে আইনি পরামর্শ শিবিরে ভিড় শতাধিক মানুষের

কুমারগঞ্জ: ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নাম বাতিল হওয়া এবং ট্রাইব্যুনালে বিচারাধীন ভোটারদের পাশে দাঁড়াতে শনিবার বিকেলে কুমারগঞ্জের গোপালগঞ্জ আরএন হাইস্কুল প্রাঙ্গণে আইনি পরামর্শ ও আলোচনা সভার আয়োজন করল সিপিএমের কুমারগঞ্জ এরিয়া কমিটি। সভায় কয়েকশো ক্ষতিগ্রস্ত মানুষ এবং বালুরঘাট জেলা আদালতের একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনজীবী মোনালিসা চক্রবর্তী, কৃষ্ণদাস দাস ও শিবতোষ চ্যাটার্জী ভোটারদের আইনি অধিকার, ট্রাইব্যুনালে আপিলের পদ্ধতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বহু মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানানো হয়।

সভায় উপস্থিত মমতাজ বিবি জানান, গত তিন মাস ধরে তিনি মানসিক অশান্তির মধ্যে রয়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। ইসমাইল শেখের অভিযোগ, ২০০২ সাল থেকে ভোট দিয়ে এলেও নামের ভুলের কারণে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ট্রাইব্যুনালে আপিল করেও এখনও সমাধান মেলেনি। অনেকেরই অভিযোগ, পুলিশ বিভিন্ন সময়ে নথিপত্র দেখতে চাইছে, ফলে আতঙ্ক আরও বেড়েছে।

আইনজীবী মোনালিসা চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে। তিনি দাবি করেন, বহু আপিল এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং কলকাতার পরিবর্তে জেলায় ট্রাইব্যুনালের ব্যবস্থা করা উচিত। একজনও যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সেই দাবি জানান তিনি।

সভায় জেলা নেতা মোফাজ্জল হোসেন, রণজিৎ কুমার তালুকদার ও সুনীল কিসকু উপস্থিত ছিলেন। রণজিৎবাবু বলেন, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে সিপিএম অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আয়োজকদের দাবি, প্রায় ছয় শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাতিল ভোটারদের পাশে সিপিএম, কুমারগঞ্জে আইনি পরামর্শ শিবিরে ভিড় শতাধিক মানুষের

আপডেট : ২১ জুন ২০২৬, রবিবার