০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

দুই দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, নিশানায় জ্ঞানেশ কুমার

শিলিগুড়ি: দুই দফা দাবিতে আন্দোলনে সরব হল সিপিআইএমের দার্জিলিং জেলা কমিটি। মঙ্গলবার মহানন্দা ব্রিজ থেকে শিলিগুড়ি এসডিও অফিস পর্যন্ত মিছিল করে সংগঠনের নেতা-কর্মীরা। পরে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

সিপিআইএমের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসা তথ্যের পরও অবৈধ ভোটারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করা এবং তাঁদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তুলেছে সিপিআইএম। তাঁকে অবিলম্বে পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। সিপিআইএমের দার্জিলিং জেলা কমিটির দাবি, এই কর্মসূচি কোনও বিচ্ছিন্ন আন্দোলন নয়। দেশজুড়ে চলা সর্বভারতীয় আন্দোলনেরই অংশ হিসেবে শিলিগুড়িতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। দুই দফা দাবিতে আগামী দিনেও আন্দোলন জারি রাখার বার্তা দিয়েছে সংগঠনটি।

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুই দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, নিশানায় জ্ঞানেশ কুমার

আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার