০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৩ ভাদ্র ১৪৩৩

লোক আদালতে একদিনে চারহাজার মামলার নিষ্পত্তি বীরভূমে

নিজস্ব সংবাদদাতা : শনিবার জাতীয় লোক আদালতে একদিনে ৩৯০৫ টি মামলার নিষ্পত্তি হলো। এদিন সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে বসে লোক আদালত।

প্রতিটি আদালতে একাধিক বেঞ্চে জিআর, এনজিআর, এনসিআর সহ ব্যাঙ্কের অনাদায়ী ঋন সংক্রান্ত সহ একাধিক মামলার নিষ্পত্তি হয়।

এদিন সমগ্র লোক আদালত পরিচালানা করেন জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা জজ সুদেষ্ণা চ্যাটার্জি (দে), জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব বিচারক আরফা ইয়াসমিন। জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ সূত্রে জানা গেছে, এদিন মোট ৩৯০৫ টি মামলার নিষ্পত্তি সহ ১০ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা আদায় হয়েছে লোক আদালতে। উল্লেখ্য, জাতীয় আইনী পরিষেবা কতৃপক্ষের নির্দেশ মতো সারা দেশ জুড়ে প্রতি তিন মাস অন্তর লোক আদালত অনুষ্ঠিত হয় সারা দেশের জেলা ও মহকুমা আদালতে।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লোক আদালতে একদিনে চারহাজার মামলার নিষ্পত্তি বীরভূমে

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার