নিজস্ব সংবাদদাতা : ২৪ এপ্রিল, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে মেমারি কলেজে ইফতার পার্টির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক, কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, মোহাম্মদ ইসমাইল, সহ বারোটি অঞ্চলের সভাপতি সহ নেতৃত্ব, বর্ধমান সদর সাউথ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, মেমারি ১ বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ কাউন্সিলারবৃন্দ এবং মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী। এদিন প্রায় বারোশোর উপর রোজাদার ইফতার করেন এবং এই ইফতারে আগে দোয়া করেন মেমারি জামিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী শামসুদ্দিন আহমদ সাহেব। তিনিই মাগরিবের নামাজ পড়ান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য।
০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২২ ভাদ্র ১৪৩৩
BREAKING :
বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে মেমারি কলেজে ইফতার পার্টির আয়োজন
-
নতুন গতি - আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার
- 31
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























