সেখ সামসুদ্দিন, ৩ অক্টোবরঃ মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দ্র চ্যাটার্জী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রসিকলাল বিষয়ী ও প্রবাসী চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ এর মা ৺ভারতী দাঁ-র ছবিতে মালদান করেন। উল্লেখ্য প্রবাসী চিকিৎসকের আর্থিক আনুকূল্যে বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ হয়। আজ প্রথম দিনে উদ্বোধনে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মাধ্যমিক শিক্ষা পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার মন্ডল, মেমারি চক্র অফিসার ভজন কুমার ঘোষ, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এর সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, মেমারি পৌরসভার ২ কাউন্সিলর বাপি ব্যানার্জী ও সেখ ইউসুফ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভয় সামন্ত, পরিচালন কমিটির সদস্য সোমনাথ দাস, দেবপ্রসাদ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের টিআইসি চন্দ্রা চ্যাটার্জী জানান আজ ও কাল দুই দিনব্যাপী বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ছাত্রীদের সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলায় সঙ্গত করছেন স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী অরুণ কান্তি পাল।
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
-
নতুন গতি - আপডেট : ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার
- 106
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























