কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকার সোনা, হীরা, চুনি, পান্নাসহ মূল্যবান ধাতু পাচারের চেষ্টা ভেস্তে দিল বিধাননগর পুলিশ কমিশনারেটের এনএসসিবিআই (NSCBI) থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাজস্থানের বাসিন্দা রাম অবতার শর্মাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় এক ব্যক্তির কাছ থেকে সোনার গয়না সংগ্রহ করে স্কুটিতে করে বিমানবন্দর এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন ধৃত। গোপন সূত্রে খবর পেয়ে এনএসসিবিআই থানার পুলিশ স্কুটিটি আটকায়। তল্লাশিতে তাঁর কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে কয়েকশো গ্রাম রূপা এবং হীরা, চুনি, পান্নাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী। সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশের দাবি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মূল্যবান সামগ্রী কলকাতার বড়বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে।
০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
বিমানবন্দর থেকে কোটি টাকার সোনা-হীরা পাচারের চেষ্টা, ধৃত রাজস্থানের যুবক
-
নতুন গতি - আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















