২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

আরও একটি গোখরো সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী নিতাই হালদার

নতুন গতি প্রতিবেদক : মালদার ইংরেজ বাজার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের, বাঁশবাড়ি গোসাইঘাট এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী নিতাই হালদার। বুধবার সকালে এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওই সাপটি উদ্ধার করেন নিতাই। তিনি জানিয়েছেন, আজই তিনি এই সাপটিকে কোনও জঙ্গলে ছেড়ে দেবেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এলাকার এই পরিতক্ত বাড়িতে বিষধর এই সাপটি ঘোরাফেরা করছিল। ফলে ওই বাড়ির আশেপাশের বাসিন্দারা রীতিমতো আতঙ্কে ছিলেন। এদিন সকালে ফের সাপটিকে ওই বাড়িতে ঘোরাফেরা করতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুরাতন মালদার সর্পপ্রেমী নিতাই হালদারকে। নিতাই হালদার সকালেই ছুটে আসেন এবং সাপটিকে উদ্ধার করেন। নিতাই হালদার বলেন, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তাই সাপটিকে না মেরে উদ্ধারের জন্য আমাকে খবর দিয়েছেন। সাপটিকে আজ আমি জঙ্গলে ছেড়ে দেব। এটি বিষধর গোখরা সাপ।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আরও একটি গোখরো সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী নিতাই হালদার

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২১, বুধবার