০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

ছাগল বাড়ির চৌহদ্দীতে ঢুকে গাছপাতা খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পরিবার আহত 69 বছরের এক বৃদ্ধ

নিজস্ব সংবাদদাতা : ছাগল বাড়ির চৌহদ্দীতে ঢুকে গাছপাতা খেয়ে ফেলাকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয় প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে, পরবর্তী সময়ে যা হাতাহাতিতে পরিণত হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। ঘটনায় আহত হন নায়েক মণ্ডল নামের ৬৯ বছরের এক বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে।এরপর একাধিক হাসপাতাল ঘুরে ঘটনার ১৩ দিনের মাথায় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে গত ৯ অগাস্ট নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর বামনপুকুর দুই নম্বর পঞ্চায়েতের চর কাষ্ঠশালী এলাকায়। রবিবার মৃত নায়েক মণ্ডলের নিথর দেহ এসে পৌঁছয় চর কাষ্ঠশালীর বাড়িতে। মৃতদেহ পৌঁছনোর পর মৃতের পরিবার-সহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা যায়, ঘটনার দিন মাথায় আঘাত লাগার কারণে গুরুতর জখম হন ওই বৃদ্ধ।এরপর প্রথমে তাঁকে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এরপর কয়েকটি হাসপাতাল ঘুরে শেষমেষ তাঁর চিকিৎসা চলছিল কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। হাসপাতালের সাথে জানা যায় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এবং চিকিৎসকদের বহু চেষ্টার পরেও বাঁচানো যায়নি নায়েক মণ্ডলকে। কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালেই মৃত্যু হয় বলে জানা যায় ওই বৃদ্ধের। এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বাধিক পাঠিত

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ছাগল বাড়ির চৌহদ্দীতে ঢুকে গাছপাতা খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পরিবার আহত 69 বছরের এক বৃদ্ধ

আপডেট : ২৩ অগাস্ট ২০২২, মঙ্গলবার