২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

নতুন গতি ওয়েব ডেস্ক:প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা শুরু হওয়ার পর রবিবার রাতে ওই হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করানোর পর কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়নি।

ভারতের দুই বারের প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির এই হাসপাতালেই তার বাইপাস হার্ট সার্জারি করা হয়।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

আপডেট : ১১ মে ২০২০, সোমবার