০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩
০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩

মাটি কাটার প্রতিবাদ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ জগদ্দলে

নিজস্ব সংবাদদাতা, জগদ্দল: চাষের জমি থেকে বেআইনিভাবে মাটি কাটা এবং তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপির যুব নেতা-সহ দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠল মাটি কারবারিদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জগদ্দল বিধানসভার কেউটিয়া এলাকায়।
অভিযোগ, জগদ্দল বিধানসভার বিজেপির যুব নেতা সুকমল দাস এবং তাঁর দলীয় কর্মীরা বেশ কিছুদিন ধরেই পানপুর এলাকায় চাষের জমি থেকে বেআইনিভাবে মাটি কাটার পাশাপাশি তোলাবাজির প্রতিবাদ করে আসছিলেন। বুধবার রাতে বাড়ি ফেরার পথে সুকমল ও তাঁর সঙ্গীদের উপর কয়েকজন দুষ্কৃতী হামলা চালিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
যদিও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে দাবি করেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর বক্তব্য, এটি এলাকার নিজেদের মধ্যে ঝামেলা। তাঁর আরও দাবি, এলাকায় তোলাবাজি বা দখলদারি বন্ধ রয়েছে এবং বিষয়টি ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই ঘটেছে।

বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, ৪ গরু-সহ গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাটি কাটার প্রতিবাদ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ জগদ্দলে

আপডেট : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার