৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩
৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩

চিনির দাম বৃদ্ধিতে রানিগঞ্জে প্রশাসনের অভিযান

রাকেশ লাহা, রানিগঞ্জ: অগ্নিমূল্য চিনি-সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর কালোবাজারি ও অবৈধ মজুত রুখতে শনিবার রানিগঞ্জে একাধিক গোডাউন ও দোকানে অভিযান চালাল প্রশাসন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, জেলাশাসক দপ্তর, খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের আধিকারিকরা যৌথভাবে এই অভিযান চালান।
সম্প্রতি চিনির দাম ৪৫-৫০ টাকা থেকে বেড়ে কোথাও ৬৫, আবার কোথাও ৭০ টাকা পর্যন্ত পৌঁছেছে বলে অভিযোগ। পাশাপাশি পেঁয়াজ, তেল-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর দামও বেড়েছে। মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে এদিন বিভিন্ন গোডাউনে মজুতের পরিমাণ, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য পরীক্ষা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব সাহা এবং রানিগঞ্জ থানার পুলিশকর্মীরা। প্রশাসনিক আধিকারিকরা গোডাউন মালিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি মজুতের নথিপত্রও খতিয়ে দেখেন। তবে অভিযানে বড় ধরনের কোনও অসঙ্গতি ধরা পড়েনি।
ধ্রুব সাহা জানান, অসাধু ব্যবসায়ীদের কারণে যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।
সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চিনির দাম বৃদ্ধিতে রানিগঞ্জে প্রশাসনের অভিযান

আপডেট : ৩১ অগাস্ট ২০২৬, সোমবার