১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

সীমান্তে ‘বদলা’র অভিযোগ, ভারতীয় চা চাষিকে তুলে নিয়ে যাওয়ার দাবি

নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশে বাধা দেওয়ার জেরে এক ভারতীয় চা চাষিকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুরজান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ চা চাষি দীপঙ্কর গোপ (৩৫)। পরিবারের দাবি, ৬ আগস্ট চাউলহাটি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করা এক বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছিল। ওই ব্যক্তি চোরাচালানচক্রের সঙ্গে যুক্ত বলে পরিবারের অভিযোগ। তার গ্রেফতারের পরই ‘বদলা’ নিতে দীপঙ্করকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি তাঁদের। শনিবার সকালে নিজের প্রায় ছয় বিঘা চা-বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন দীপঙ্কর। অভিযোগ, একা কাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীদের একটি দল বাগানে ঢুকে তাঁকে জোর করে সীমান্ত পার করে নিয়ে যায়। বাধা দিতে গেলে ধস্তাধস্তিও হয় বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। পরে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি)-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয়। দীপঙ্কর বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চলছে। দীপঙ্করের পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কোনও আন্তঃসীমান্ত অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সীমান্তে ‘বদলা’র অভিযোগ, ভারতীয় চা চাষিকে তুলে নিয়ে যাওয়ার দাবি

আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার