খান আরশাদ, বীরভূম:
অবৈধ লটারির কারবারের বিরুদ্ধে ফের অভিযান চালিয়ে সাফল্য পেল মুরারই থানার পুলিশ। মুরারই থানার ওসি সাকিব সাহাব এর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ লটারির টিকিট উদ্ধার করা হয়। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় রাজগ্রাম এলাকায় অবৈধ লটারির কারবারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে রাজগ্রাম অঞ্চলের আম্ভুয়া গ্রামে তল্লাশি চালিয়ে রাজু শেখ নামে ওই যুবককে আটক করেন পুলিশকর্মীরা। তার কাছ থেকে উদ্ধার হয় ২২৫০ বান্ডিল অবৈধ লটারির টিকিট। উদ্ধার হওয়া টিকিটগুলির আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
পুলিশের দাবি, অবৈধ লটারির কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই রাজু শেখকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া টিকিটগুলি বাজেয়াপ্ত করে তাকে মুরারই থানায় নিয়ে আসা হয়। ধৃতের বাড়ি আম্ভুয়া গ্রামেই।
উদ্ধার হওয়া লটারির টিকিটগুলি আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।রবিবার, ৯ আগস্ট ধৃতকে রামপুরহাট আদালতের এসিজেএম এজলাসে পেশ করা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই কারবারের পিছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নতুন গতি 






















