নিউজ ডেস্ক: দেরি হচ্ছে, কিন্তু শেখ হাসিনা আশাবাদী। তিনি বলেন, “তিনি বলেন সোনা যত পুড়বে ততো শক্ত হবে।” হাসিনা আরো বলেন, “আওয়ামী লিগের ফিরে আসা কারোর ব্যর্থতা বা দুর্বলতার উপরে নির্ভর করে না। মানুষের সঙ্গে থেকে আওয়ামী লিগ নিজের পথ তৈরি করেছে। জনগণের সমর্থন সবসময় আমাদের সঙ্গে ছিল। ওই ক্ষমতাবলেই, যখন আমরা সরকারে ছিলাম, মানুষের জীবনযাত্রা উন্নয়নে নিরন্তর কাজ করেছি। বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্র করে এবং সুপরিকল্পনা করে মানুষকে বিভ্রান্ত করে আওয়ামী লিগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তবু সব প্রচেষ্টা সত্ত্বেও মানুষের মন থেকে আওয়ামী লিগকে মুছে দিতে পারেনি।” তিনি বলেন, “আওয়ামী লিগ কোনও কাগজে লেখা প্রতিষ্ঠান নয়। এটা একটা রাজনৈতিক শক্তি যা বাংলার (পড়ুন বাংলাদেশ) মাটি, মানুষ ও ইতিহাসের মধ্যে মিশে আছে। ” তিনি আরো বলেন, ” ৭৭ বছরের যাত্রায় আওয়ামী লিগের উপরে অনেকবার আক্রমণ হয়েছে, অনেকবার রক্ত ঝরেছে, অনেকবার পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই এই দল আবার উঠে এসেছে জনগণের ক্ষমতায়।”
তিনি বলেন, “আওয়ামী লিগের ফিরে আসা কারোর ব্যর্থতা বা দুর্বলতার উপরে নির্ভর করে না। মানুষের সঙ্গে থেকে আওয়ামী লিগ নিজের পথ তৈরি করেছে। জনগণের সমর্থন সবসময় আমাদের সঙ্গে ছিল। ওই ক্ষমতাবলেই, যখন আমরা সরকারে ছিলাম, মানুষের জীবনযাত্রা উন্নয়নে নিরন্তর কাজ করেছি। বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্র করে এবং সুপরিকল্পনা করে মানুষকে বিভ্রান্ত করে আওয়ামী লিগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তবু সব প্রচেষ্টা সত্ত্বেও মানুষের মন থেকে আওয়ামী লিগকে মুছে দিতে পারেনি।” মহম্মদ ইউনূসের সরকারকে দুষে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “মহম্মদ ইউনূসের নেতৃত্বে অবৈধ, অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে প্রহসন নির্বাচনে জয়ী বিএনপি সরকারের আমলে মানুষ বাস্তবতা দেখছে।”
নতুন গতি 
























