০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩
০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩

নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ইংলিশ ফেস্ট-২০২৩ উদ্যাপিত

নতুন গতি: নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের ২২ বছর পূর্তি উপলক্ষে স্থায়ী ক্যাম্পাসে ১৭ ডিসেম্বর ২০২৩-এ দিনব্যাপী ইংলিশ ফেস্ট-২০২৩ উদ্যাপিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও লেখক-গবেষক বাদল সৈয়দ, স্থপতি, লেখক ও নাট্য নির্মাতা শাকুর মজিদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব খোদেজা খাতুন, ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ ও বিভাগের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন এবং লালন ও ফোকলোর গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, “সাহিত্যকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অংশীদার করতে হবে এবং নর্দান বিশ্ববিশ্বালয়ের ইংরেজি বিভাগ কর্মমূখী শিক্ষা ও গবেষণার মাধ্যমে সে প্রয়াস চালাচ্ছে।”

বাদল সৈয়দ বলেন, “সাহিত্য ঐতিহাসিকভাবে দেশ, মাটি ও মানুষের উন্নয়নে এবং মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার কাজ করে। তথ্যপ্রযুক্তির এ যুগে সাহিত্য ব্যাপক ভূমিকা রাখতে পারে।”

লেখক ও নাট্য নির্মাতা শাকুর মজিদ বলেন, “মানুষের জীবনবোধের জন্য সাহিত্যের বিকল্প নেই। পৃথিবীর সকল বিপ্লবের পিছনে সাহিত্যের ভূমিকা অনেক বেশি। এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভে সাহিত্য ভূমিকা রেখেছিল বলেই ১৪ ডিসেম্বর ৯৯১ জন্য শিক্ষাবিদ ও সাহিত্যিককে হত্যা করা হয়েছিল।”

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নানা আয়োজনে এবং দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার শপথ গ্রহণ এবং সাংস্কৃতিক উৎসবের মাঝে দিনটি পালন করে।

সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ইংলিশ ফেস্ট-২০২৩ উদ্যাপিত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, রবিবার