আনজুম মুনির, কলকাতা: টলিউড ইন্ডাস্ট্রিতে অযোগ্যদের দাপাদাপির দিন শেষ এবং এখন থেকে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত গুণী শিল্পীরাই কাজ পাবেন বলে স্পষ্ট করে জানিয়েছেন অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষ। পাশাপাশি সরকারি অনুষ্ঠানগুলিতেও শিল্পীরা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে সমানভাবে যোগ্যতার বিচারে কাজের সুযোগ পাবেন বলেও তিনি আশ্বস্ত করেছেন। কোনও রং-দল-মত দেখে নয়। যোগ্যরাই কাজ করবে বাংলার সিনেমা ও শিল্প সংস্কৃতির জগতে বুঝিয়ে দিলেন রুদ্রনীল ঘোষ। সাহিত্য সংস্কৃতি শিল্পী সংঘ, অ্যাসোসিয়েশন ফর বেঙ্গল ফর লিটারেচার অ্যান্ড কালচার- এর একাধিক শিল্পীরা মিলে রুদ্রনীল ঘোষের সঙ্গে এক বৈঠক করেন। যেখানে তৃণমূল জমানায় যোগ্যতার ভিত্তিতে কাজ না পাওয়া, স্বজনপোষণ ও টালিগঞ্জ স্টুডিও পাড়ার রাজনীতিও উঠে আসে।
রুদ্রনীল স্পষ্ট করে দিয়েছেন, টলিপাড়ায় স্বজনপোষণ এবং কাজ নিয়ে রাজনীতিকরণের দিন শেষ। টলিপাড়ায় ঝাড়াই বাছাই চলছে। প্রচুর গুণী মানুষ রয়েছেন। সকলেই যাতে কাজ পান সেদিক দেখা হবে। আরও বলেন, তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী চারিদিকে নজরে রাখছেন। প্রয়োজন অনুযায়ী সকলের সঙ্গে কথাও বলছেন বলে জানান। একজন সফল অভিনেতা হয়ে, বিধায়ক হিসেবে কিভাবে পরিষেবা দেবেন কেন্দ্রে। এমন প্রশ্ন যখন একাংশের মানুষের মধ্যে ওঠে, তখনও কোন রাখঢাক না করে স্পষ্ট বার্তায় তিনি বলেছিলেন, কেন্দ্রের পরিষেবা আগে, পরে অভিনয়। বিগত সরকার আমলে একাধিক সেলিব্রেটি বিধায়ক-সাংসদ-এর কাছে পরিষেবা না পাওয়ার অভিযোগ বহু। সেই ঘটনা শিবপুরে যে পুনরাবৃত্তি হবে না, তা জানিয়ে দেন হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ।
নতুন গতি 


























