১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জজ বাংলো মোড়ে চালু হল আধুনিক অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা

আনজুম মুনির, পুরুলিয়া: শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সংযোগস্থল জজ বাংলো মোড়ে অবশেষে চালু হল আধুনিক অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। বুধবার আনুষ্ঠানিকভাবে এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেন পুরুলিয়া জেলার বিদায়ী পুলিশ সুপার বৈভব তেওয়ারি। প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা।

পুরুলিয়া-রাঁচি সড়ক এবং পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের সংযোগস্থলে অবস্থিত এই জজ বাংলো মোড়টি শহরের অন্যতম প্রধান ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত। প্রতিদিন এই মোড় দিয়ে হাজার হাজার ছোট-বড় যানবাহন এবং পণ্যবাহী লরি যাতায়াত করে। ফলে প্রায়শই সেখানে যানজটের সৃষ্টি হতো এবং দুর্ঘটনার ঝুঁকিও থেকে যেত।
দীর্ঘদিন ধরেই এই মোড়ে একটি স্থায়ী ও আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষেরা।

জনসাধারণের সেই দাবিকে প্রাধান্য দিয়ে এবং শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত করতে পুরুলিয়া জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এই অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা বসানো হল। উদ্বোধনী অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার বৈভব তেওয়ারি ছাড়াও জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও ট্রাফিক কর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এই ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য সাধারণ মানুষকেও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের তরফে।

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জজ বাংলো মোড়ে চালু হল আধুনিক অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা

আপডেট : ১২ জুন ২০২৬, শুক্রবার