আনজুম মুনির, বাঁকুড়া: নিউ ইন্টিগ্রেটেড গভর্মেন্ট স্কুলে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন এর উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়।

এর উদ্বোধন করেন তালডাংরার বিধায়ক সৌভিক পাত্র। সংগঠনের সম্পাদিকা স্বপ্না বরাট এবং সিমলাপাল ব্লক কমিটির আহ্বায়ক তুষারকান্তি ষন্নিগ্রহী থ্যালাসেমিয়া রোগ বিষয়ে যে সচেতনতা আরও প্রয়োজন সে বিষয়ে বক্তব্য রাখেন।
থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টের জন্য এই স্কুলের ৬৭ জন ছাত্রী এবং ৩৩ জন ছাত্রের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সাবানা খাতুন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
নতুন গতি 

























