০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

কবিতা সন্ধ্যার ৪৯৬ তম সাহিত্য সম্মেলন

আলিফ ইসলাম: মেমারি: ৩১ মে, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বর্ধমান শহরের সাহিত্য চর্চার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কবিতা সন্ধ্যার ৪৯৬ তম মাসিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় প্রাণী চিকিৎসক ও গল্পকার ডাঃ শুভঙ্কর ভট্টাচার্য‍্য এবং সঙ্গীতশিল্পী হীরা ভট্টাচার্য‍্যের বাসস্থান, বিবেকানন্দ কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত “দিকশূন‍্যপুরী” ভবনে। কবিতা সন্ধ্যার সভাপতি শ‍্যামল বারুরী, সম্পাদক কুশল দে এবং আহ্বায়ক দ্বয়ের উপস্থিতিতে সুভাষ বসু, তাপস ভূষণ সেনগুপ্ত, কল্পনা রায়, করবী রায়, সব‍্যসাচী বক্সী, সুফি রফিক উল ইসলাম প্রমুখ প্রায় পনেরো জন সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব‍্যক্তি উপস্থিত ছিলেন। সঙ্গীতশিল্পী হীরা ভট্টাচার্য‍্যের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সম্পাদকের স্বাগত ভাষণ, শুভঙ্কর ভট্টাচার্য‍্যের গল্প পাঠ, উপস্থিত সকলের কবিতা পাঠ এবং পঠিত কবিতা ও সামগ্রিকভাবে কবিতা বিষয়ক সুচারু আলোচনা করেন কবিতা সন্ধ্যার সভাপতি। মূলত রবীন্দ্র- নজরুল জন্ম জয়ন্তী কে স্মরণ করে রবীন্দ্র- নজরুল বিষয়ক স্বরচিত কবিতা পাঠ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবিতা সন্ধ্যার সম্পাদক কুশল দে।

সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কবিতা সন্ধ্যার ৪৯৬ তম সাহিত্য সম্মেলন

আপডেট : ১০ জুন ২০২৬, বুধবার