দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: শওকত মোল্লাকে জেলে ভরতে বদ্ধ পরিকর NIA। দুদিন ধরে তারা আপ্রাণ চেষ্টা করে চলেছে শওকত মোল্লাকে ধরার। যদিও তাঁর ছেলে এখন NIA র হেফাজতে। শওকত নদী পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক করেছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সেই ছকই বানচাল করেন এলাকাবাসীরা।
জানা যাচ্ছে, শওকত মোল্লা বৃহস্পতিবার বারুইপুরে একটি বাড়িতে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, এদিন তিনি লাল জামা পড়ে ছিলেন। একটি বাইকে তিনি ছিলেন, অপর বাইকে তাঁর সঙ্গীরা। বিকাল সাড়ে তিনটের সময়ে বাসন্তীর দিকে এগিয়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। খেয়াঘাটে ৪ জনকে দেখতে পান । তাঁদের মধ্যেই একজন শওকত মোল্লা ছিলেন বলে তাঁদের দাবি। বাসন্তীর এই খেয়াঘাট পেরলেই রয়েছে উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া খেয়াঘাট। সেখান থেকে বাংলাদেশ বর্ডার একদম কাছে।
রাতে সীমান্ত পেরিয়েই বাংলাদেশে শওকত পালানোর ছক কষেছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সেটা বানচাল করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, NIA টিম জাকাড়িয়া সুন্দরবন মাদ্রাসা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়ি দেখা হচ্ছে। যাতে শওকত সীমান্ত পেরিয়ে না পালাতে পারে, গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “শওকত মোল্লা পালানোর জন্য চুলাখালি এলাকায় ঢুকেছে। NIA কাছে খবর রয়েছে। যারা শওকত মোল্লাকে পালাতে সাহায্য করছে, তাদেরকেও খোঁজা হচ্ছে। ওদের সবাইকে NIA মাটির গর্ত থেকে খুঁজে বার করবে।”
নতুন গতি 





















