২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার কি রাজ্য সরকারি কর্মীদের ব্যক্তি স্বাধীনতায় হাত দিতে চলেছে রাজ্য সরকার?

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের উপর তিনটি নতুন নির্দেশ দিতে চলেছে রাজ্য সরকার, যা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলেই মনে করছেন অনেকে। নতুন নির্দেশিকা অনুযায়ী, আইএএস (IAS), ডবলিউবিসিএস (WBCS), পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস (WBPS)-এর আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পুরসভা, পুর নিগম ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। গত ১৯ মে ২০২৬ এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এরপর জরুরি সার্কুলারটি রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দফতর থেকে সমস্ত দফতরের প্রধান, জেলা শাসক এবং পুলিশ প্রশাসনকে পাঠানো হয়েছে।

কি বলা হয়েছে নতুন নির্দেশে?

অনুমতি ছাড়া কোনও মিডিয়ার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা: সরকারের পূর্বানুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারি বেসরকারি বা ব্যক্তিগতভাবে প্রযোজিত কোনও মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

তথ্য ফাঁসের উপর নিষেধাজ্ঞা: সরকারি কোনও আদেশ বা অনুমতি ছাড়া প্রেস বা সংবাদমাধ্যমের কাছে সরাসরি বা পরোক্ষভাবে কোনও সরকারি নথি বা তথ্য আদান-প্রদান করা যাবে না।

সংবাদপত্রে লেখালেখি: সরকারের আগাম অনুমতি ছাড়া কোনও সংবাদপত্র বা সাময়িকী সম্পাদনা করা, রেডিওতে বক্তব্য রাখা কিংবা কোনও চিঠি লেখা সম্পূর্ণ নিষিদ্ধ।

সরকারি নীতির সমালোচনা: কোনও কর্মী সংবাদমাধ্যম, সামাজিক মাধ্যম বা অন্যকোনও উপায়ে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনওরকম বিরূপ মন্তব্য বা সমালোচনা করতে পারবে না।

বিদ্বেষমূলক মন্তব্য: যেকোনও মাধ্যমে এমন কোনও বক্তব্য, প্রকাশনা বা আলোচনা করা যাবে না, যা কেন্দ্র-রাজ্য সম্পর্ক, অন্যকোনও রাজ্যের সঙ্গে সম্পর্ক কিংবা কোনও পররাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ককে তিক্ত করতে পারে।

জনজাতীয় গ্রামীন উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার কি রাজ্য সরকারি কর্মীদের ব্যক্তি স্বাধীনতায় হাত দিতে চলেছে রাজ্য সরকার?

আপডেট : ২১ মে ২০২৬, বৃহস্পতিবার