২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

তৃনমূলকে হুমকি দিলিপ ঘোষের

খান আরশাদ, দুবরাজপুর —

বীরভূমের দুবরাজপুরে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডলের সমর্থনে প্রচারে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। দুবরাজপুরের উদয়ন ক্লাবের ময়দানে এই উপলক্ষে একটি সভা করেন দিলিপ ঘোষ। তৃনমূলকে উদ্দেশ্য করে দিলিপ ঘোষ বলেন আগের নির্ব্বাচনে আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। আমাদের মারধোর করা হয়েছিল। এবারের নির্ব্বাচনে আমরা এর প্রতিশোধ নেবো। শতাব্দী রায়কে কটাক্ষ করে বলেন স্নো-পাউডার মেখে ভোট করতে আসলে হবেনা। দিলিপ ঘোষ তৃনমূলকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলেন এবার যদি ভোট লুট করতে আসে তাহলে পিঠে সরষের তেল মেখে আসতে বলবেন। আর আমরা মোটা বাঁশের লাঠি কেটে রেখেছি যা পিঠে পড়লে ৬ মাস হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে। আগে থেকে হাসপাতালের বেড বুকিং করে রাখতে বলবেন। দিলিপবাবু বলেন মনে রাখবেন এটা পঞ্চায়েত নির্ব্বাচন নয়। এটা পার্লামেন্টের নির্ব্বাচন। এবারে বুথে দিদির কোন পুলিশকে যেতে দেবোনা। দিল্লি থেকে দাদার পুলিশ এসে ভোট করাবে।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তৃনমূলকে হুমকি দিলিপ ঘোষের

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, সোমবার